২২ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউয়ের রেকর্ড করল ‘তুমি আসবে বলে’
নিউজ ডেস্ক : পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ‘তুমি আসবে বলে’ ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে। নাটকটিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তাসনিয়া ফারিন।
নাটকটি মুক্তির ২২ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়লো। বিশেষ দিবসটি ঘিরে এমন রেকর্ড আর একটিও নেই। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানায়, খুবই অল্প সময়ে নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু তাই নয়, নাটকটি দেখার পর একই সময়ের মধ্যে ২ হাজারের অধিক কমেন্ট পড়েছে দর্শকদের। যার মধ্যে ৯৯ ভাগই ভূয়সী প্রশংসা করেছেন গল্প, অভিনয় ও নির্মাণের।
এমন সাড়া পাওয়ায় নাটকটির নির্মাতা মাহমুদ মাহিন বলেন, আমি দর্শকদের জন্য নির্মাণ করি। দর্শক কি চায়, সবসময় সেটা বোঝার চেষ্টা করি। সাড়া পাবো আস্থা ছিল। কিন্তু এত অল্প সময়ে এতোটা সাড়া মিলবে কল্পনাও করিনি। এটি প্রকাশের পর তুমুল সাড়া পাচ্ছি। দর্শকরা দেখছেন, প্রশংসা করছেন। দ্রুততম সময়ে এটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে জেনে আরও ভালো লাগলো। দর্শকদের প্রতি আমার আস্থা ও কৃতজ্ঞতা আরও বেড়ে।
বিক্রয় বাবা নিবেদিত নাটকটিতে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, আজম খান প্রমুখ।











