,

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ‘হামলায়’ ইউক্রেনের সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন-রাশিয়া সীমান্তে উত্তেজনা রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। এমন উত্তেজনার মধ্যেই এক সেনা নিহতের খবর নিশ্চিত করেছে ইউক্রেন। কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে এই প্রথম কোনো সেনা নিহতের খবর জানাল দেশটি। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই সেনার মৃত্যুর পেছনে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে ইউক্রেন। সেনার মৃত্যু ইউক্রেনে রুশ হামলার আশঙ্কাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে বলে এএফপি জানিয়েছে।

এদিকে, রাশিয়ান সীমান্তের কাছে দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল জুড়ে চলমান সহিংসতায় এক সেনা ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন বলে পূর্ব ইউক্রেনের যৌথ সামরিক কমান্ড জানিয়েছে। ওই অঞ্চলে শুক্রবার হামলায় ইউক্রেনের জরুরি পরিষেবার দুই কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লুগানস্ক এবং ডোনেটস্কের পূর্বাঞ্চলের মধ্যবর্তী শহরগুলোতে ৮২ থেকে ১২০ মিলিমিটার মর্টার শেল ছুড়েছে।

এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, বিচ্ছিন্নতাবাদীরা জনবহুল এলাকায় গুলি চালাচ্ছে এবং আবাসিক এলাকার কাছে তাদের আর্টিলারি সিস্টেম স্থাপন করছে।

তবে মস্কো আনুষ্ঠানিকভাবে এসব হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। মস্কোর দাবি, এটি ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়।

এর আগে শুক্রবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পূর্বাঞ্চলে গোলাগুলি করেছে। এ ঘটনার ‘অজুহাতে’ মস্কো ইউক্রেনে হামলা চালাতে পারে, এমন আশঙ্কা আরও জোরদার হচ্ছে বলে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। বৃহস্পতিবারও সেখানে গোলাগুলির অভিযোগ তোলে বিচ্ছিন্নতাবাদীরা।

কিয়েভ এবং বিদ্রোহীরা ডনবাস অঞ্চলে আট বছর ধরে লড়াই চালিয়ে আসছে। দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আছে। তবে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের ‘মিথ্যা’ অজুহাতের ভিত্তিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য