,

কেন্দ্রে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, ছাত্রলীগ নেতা জেলে

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটের সফুরা বেগম মহিলা কলেজে অনার্স ২য় বর্ষের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের ওপর শামসুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে অভিযুক্ত মাহবুব আলমকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের সাজা দেওয়া হয়। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইন এই সাজা দেয় বলে নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

সফুরা বেগম কলেজের প্রভাষক ইকবাল হোসেন জানান, সফুরা বেগম মহিলা কলেজে অনার্স ২য় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন আনুমানিক ১টা ৩০ মিনিটে শামসুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র নেতৃত্বে রাতুল ও মাহবুব আলমসহ ছয় ছাত্রলীগ নেতা অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। ১০১ নম্বর রুমে প্রবেশ করলে দায়িত্বরত শিক্ষক শারমিন রহমান তাদের বের হয়ে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে তারা ওই শিক্ষককে চর থাপ্পর মারে। পরে হল থেকে বেড়িয়ে অন্যান্য শিক্ষকদের ওপর হামলা করে। এ ঘটনায় কলেজের প্রভাষক শারমিন রহমান বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে শামসুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, আমরা পরীক্ষা হলে কোনো হামলা করি নাই। ওই কলেজের প্রভাষক ইকবাল হোসেন বিভিন্ন পরিচয় দিয়ে বিভ্রান্তের সৃষ্টি করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য