,

ধর্ম নিয়ে কটূক্তি : ছাত্রলীগ নেতার গ্রেপ্তার দাবিতে উত্তাল শায়েস্তাগঞ্জ

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল শায়েস্তাগঞ্জ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে তৌহিদী মুসলিম জনতা।

মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে রেলওয়ে পার্কিংয়ে পথসভায় জড়ো হয়। এখানে তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির ও ছাত্রনেতা আল আমিন সাইফী। তাদের দাবি, ‘অনতিবিলম্বে প্রসেনজিৎ দেবকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘আমরা প্রসেনজিৎ দেবকে গ্রেপ্তার করতে কাজ করছি। ঘটনার পর থেকে সে পলাতক। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।’

এদিকে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক হোসাইন আদিল মো. জজ মিয়া স্বাক্ষরিত এক বার্তায় প্রসেনজিৎ চন্দ্র দেবকে পদ থেকে বহিষ্কার করায় বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা উপজেলা এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সম্প্রতি ভারতে কর্ণাটকে মুসলিম ছাত্রী মুসকানকে কেন্দ্র করে প্রসেনজিৎ তার ফেসবুকে উসকানিমূলক বক্তব্য পোস্ট করে। এরপর বিষয়টি সবার নজড়ে আসলে ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম সমাজ।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম