,

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল সাকিলকে বিজিবির ডিজি পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হলো। তার জায়গায় মেজর জেনারেল সাকিল আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হলো।

মেজর জেনারেল সাকিল আহমেদ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন। আগামী ২ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) ছুটিতে যাচ্ছেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য