,

হল থেকে বিছানাপত্রসহ শিক্ষার্থীকে বের করে দিলেন ছাত্রলীগ কর্মী

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বিছানাপত্রসহ বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এ ঘটনা ঘটে। দুপুরে হলের ১৫৩ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রের বিছানাপত্র বের দেওয়ার পর আবাসিক শিক্ষক গিয়ে বিষয়টির মীমাংসা করেন।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান সোহাগ সংস্কৃত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী বলে পরিচিত। ভুক্তভোগী মহিবুল্লাহ ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মহিবুল্লাহ জানান, গত সপ্তাহে হল প্রাধ্যক্ষের মাধ্যমে তিনি ১৫৩ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার দুপুরে ছাত্রলীগ কর্মী সোহাগের নেতৃত্বে কয়েকজন গিয়ে তার বিছানাপত্র বের করে দেন এবং তাকে রুম থেকে চলে যেতে বলেন। পরে বিষয়টি হল প্রাধ্যক্ষকে জানান তিনি।পরে প্রাধ্যক্ষ ওই হলের আবাসিক শিক্ষক সাজু সরদারকে সেখানে পাঠান। তিনি গিয়ে বিষয়টি সমাধানে মহিবুল্লাহ ও ছাত্রলীগ কর্মী সোহাগ, হলের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রিন্স ও ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান অপুকে নিয়ে প্রাধ্যক্ষের কক্ষে বসেন। তখন ছাত্রলীগকর্মী সোহাগ সমাধানে রাজি হননি।

ঘটনার সময় হলের সিট বাণিজ্য নিয়ে সাংবাদিকরা কথা বলতেই উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে যান। তখন ছাত্রলীগ কর্মী সোহাগ বলেন, ‘এতক্ষণ লিগ্যাল কথা হচ্ছিল। সিট বাণিজ্যের বিষয়টি আসলো কেন? এখন আমি এই ছাত্রকে হল থেকে নামিয়ে দেব। কে আসে আসুক। আপনি (আবাসিক শিক্ষক), প্রভোস্ট স্যার আর সাংবাদিক আসুক সমস্যা নাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ওই সিটে তাদের ছাত্রলীগের এক কর্মী ওঠার কথা ছিল। কিন্তু সেখানে অন্যজন ওঠেন। বিষয়টি নিয়ে ঝামেলা হয়েছিল, পরে হাউজ টিউটর সমাধান করে দিয়েছেন।

আবাসিক হল শিক্ষক সাজু সরদার বলেন, হলের সিট নিয়ে সমস্যা হয়েছিল। তিনি দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছেন। ওই শিক্ষার্থীকে রুমে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য