,

আহমেদাবাদে সিরিজ বোমা হামলার রায়, ৩৮ মৃত্যুদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২০০৮ সালে চালানো সিরিজ বোমা হামলার ঘটনায় ৪৯ জনকে দোষী সাব্যস্থ করেছে আদালত। এরমধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার আহমেদাবাদের ওই সন্ত্রাসী হামলার ঘটনায় বিশেষ আদালত এ রায় ঘোষণা করে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ রায় ঘোষণা করা হয়।

এক যুগের বেশি সময় আগে সংগঠিত ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন ৫৬ জন।

দোষীদের মধ্যে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল।

গত বছরের সেপ্টেম্বরে এ হামলার বিচারকাজ শেষ হয়। তবে রায়ের জন্য অপেক্ষা ছিল। বহু প্রতীক্ষিত সে রায় ঘোষণা হলো আজ।

২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিট সময়ের মধ্যে আহমেদাবাদ শহরে ২১টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহতের পাশাপাশি আহত হন ২০০ জনের বেশি।

পুলিশের দাবি, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এ হামলা চালিয়েছে। পুলিশ বলছে, ২০০২ সালে গুজরাটের গোদরায় সংগঠিত দাঙ্গার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছিল।

ইন্ডিয়ান মুজাহিদিন-এর ৭৮ সন্দেহভাজন সদস্যকে আসামী করে ২০০৯ সালে এ মামলার বিচারকাজ শুরু হয়। পরে এ সংখ্যা কমে হয় ৭৭ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য