,

ওসি প্রদীপকে নেওয়া হচ্ছে কাশিমপুর কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মেজর (অব.) সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থেকে তাকে নিয়ে রওনা দেয় প্রিজন ভ্যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আসামির নিরাপত্তায় পুলিশের ১৮ সদস্য বিশিষ্ট একটি দল রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ কুমার দাশকে হাজির করা হয়। এর আগে আদালতে হাজির করার জন্য প্রদীপ কুমার দাশকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে কনডেম সেলে রাখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য