বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহের শুরুতে আবারও বৃষ্টির আভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আগামী রোববার অথবা সোমবার বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘আগামী রবি বা সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টির কারণে নতুন করে শীত জেঁকে বসার কোনো সম্ভাবনা নেই। সাধারণত আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে শীতের অনুভূতি একটু বাড়ে। এ ক্ষেত্রেও তেমনটাই হবে।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই। এখনকার মতো তখন তাপমাত্রার তেমন তারতম্য হবে না।’ উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিলো। এর আগে ৪ ও ৫ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিকভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল