,

লাস ভেগাসে বঙ্গ সম্মেলনে যাচ্ছেন জেমস

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাসে হবে বঙ্গ সম্মেলন। এই সম্মেলন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি) নামেও পরিচিত। ইতিমধ্যেই এর শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। এবার আয়োজকরা জানালো, এতে উপস্থিত হবেন নগরবাউল’খ্যাত রকস্টার জেমস। আর অংশ নেবেন কনসার্টে।

এবারের বঙ্গ সম্মেলন ২০২২’র আহ্বায়ক মিলন আওন। তিনি জানান, এবার বলিউড, ঢালিউড ও টালিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবক’টি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শোসহ অনুষ্ঠিত হবে এই উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় ১০০ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এ বাংলা ভাষাভাষী সম্মেলন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য