,

বরগুনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও তিন জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার আমতলী-পটুয়াখালি আঞ্চলিক মহাসড়কের সাহেববাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওই শিক্ষার্থী মারা যায়, অটোতে থাকা অপর তিন যাত্রী নুরুল ইসলাম সিকদার (৪০), বশির মল্লিক (৪৫) এবং অজ্ঞাত আরও একজন গুরুতর আহত হয়। ওই শিক্ষার্থী উপজেলা কুকুয়া ইউনিয়নের কালিপুর গ্রামের ফোরকান প্যাদার পুত্র ও কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈগল পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৬৬২৯) একটি যাত্রীবাহী পরিবহন বাস গতকাল রাতে ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বাসটি ওই আঞ্চলিক মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বরিশাল শেবাচিম হাসাপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমতলী হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুইটি এবং ঘাতক বাসের চালককে আটক করে। তবে বাসের হেলপার পালিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য