,

সাভারের এনাম মেডিক্যাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার

news-image

সাভার প্রতিনিধি : সাভারে মিতু আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মিতু আক্তার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকার বাসিন্দা। গতকাল রাতে তিনি এসিড পান করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন ওই গৃহবধূর স্বামী নজরুল ইসলাম সোহাগ।

পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হলে সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই এসএম শাহরিয়ার বলেন, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে মোহাম্মদ ইসলাম নামের অপর এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, নিহত ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য