,

মধ্যরাতে বিমানবন্দরে দুর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঠাওচালক রফিকুল ইসলাম সুমন (৪০) এবং যাত্রী কাজল আক্তার (৩৫)।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া। তিনি জানান, ভোররাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান বিমানবন্দর থানার উপ-পরিদর্শক।

নিহত পাঠাওচালকের ফুপাতো ভাই মো. ফুয়াদ হাসান বলেন, ‌‘আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে মর্গে এসে মরদেহ শনাক্ত করি। আমার ভাই মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি থানার জগৎপুরে। বাবার নাম নুরুল ইসলাম। বর্তমানে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় থাকতেন।’

এদিকে, নিহত কাজলের মা হাসিনা বেগম বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ শনাক্ত করি। আমাদের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপয়সায়। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় থাকতো।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য