বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

যশোর প্রতিনিধি : যশোরের চোপদারপাড়ায় যুবলীগ কর্মী ইয়াছিন আরাফাত (৩০) খুন হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর সরকারি প্রাইমারি

স্কুলের দক্ষিণ পাশে ব্রাদার্স ক্লাব নাম একটি প্রতিষ্ঠানের ভেতরে অজ্ঞাত দুর্বৃত্তরা ইয়াছিনকে কুপিয়ে হত্যা করে।

ইয়াছিন চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মনিরুজ্জামানের ছেলে। নিহতের পিতা মনিরুজ্জামান জানিয়েছেন, তিনি সন্ধ্যার পর মসজিদে ছিলেন। সে সময় বাড়ি থেকে ফোন দিয়ে বলা হয় কে বা কারা ইয়াছিনকে কুপিয়েছে। তিনি রাত সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ইয়াছিনের মরদেহ দেখতে পান।

এলাকার একটি সূত্র জানিয়েছে, ইয়াছিন সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াতো। তার নামে থানায় ৫/৬টি মামলা আছে। এছাড়া একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যার দিকে ইয়াছিন ব্রাসার্দ ক্লাবের ভেতরে বসে তাস খেলছিল। সে সময় একদল দুর্বৃত্ত ঐ ক্লাবের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। পরে তাকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রটি আরও জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইয়াছিনের তাদের বিরোধের জের ধরেই তার প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে।

জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল জানিয়েছেন, ইয়াছিন যুবলীগের কর্মী ছিলো। প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে তিনি সন্দেহ করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, শংকরপুর ব্রাদার্স ক্লাবের ভেতরে ইয়াছিনকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা