,

পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের স্মরণে উপত্যকায় তিরঙ্গা মিছিল

news-image

অনলাইন ডেস্ক : পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিরঙ্গা মিছিল করেছেন উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার লোলাব উপত্যকার ছাত্র-যুবরা। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জন্য ‘কালো দিন’ স্মরণে ধেরিয়ান ও ক্রুসান এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের আয়োজক ছিলেন লোলাবের ছাত্র ও যুবরা। এ সময় পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় কাশ্মীরে সন্ত্রাসবাদের নিন্দাও জানান তারা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইর বরাত দিয়ে জি-৫ ডটকম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক প্রতিবাদকারী বলেন, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি সমগ্র দেশের হৃদয় ভেঙে গিয়েছিল, যখন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কারণে ভারতের ৪০ জন বীর সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। জইশ-ই-মহম্মদ পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে হামলা চালিয়েছিল। আজ, সেই ঘটনার তিন বছর। পুলওয়ামায় শহিদ হওয়া সিআরপিএফর সেই ৪০ জন জওয়ানের আত্মত্যাগকে স্মরণ করছে গোটা দেশ।

দিনের কর্মসূচি শুরু হয় প্রদীপ জ্বালিয়ে। দেশের জন্য জীবন উৎসর্গকারীদের উদ্দেশে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর বের হয় তিরঙ্গা মিছিল। পরে মিছিলে যোগদানকারী প্রত্যেকের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য