শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রদর্শনীতে ফাঁদসহ ঘুঘু, ব্যাপক সমালোচনা

news-image

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এক প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টলে ফাঁদসহ ঘুঘু রাখার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এমন দৃশ্য দেখে আয়োজকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরা।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুনু মিয়া। উদ্বোধন শেষে তারা প্রতিটি স্টল ঘুরে দেখেন। এসব স্টলগুলোতে হাঁস-মোরগ, কবুতর, ছাগল, ভেড়া, গাভী, ষাড়, ময়নার পাখির পাশাপাশি ফাঁদসহ একটি ঘুঘুও ছিলো।

প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবদুস শহিদ হোসেন বলেন, ‘আমাদের অনিচ্ছাকৃত ভুলে এটি (ফাঁদসহ ঘুঘু প্রদর্শন) হয়ে গেছে।’

প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও নুসরাত জাহান বলেন, ‘খাঁচাবন্দী ঘুঘু পাখি দেখেছি। কিন্তু ওই খাঁচাই যে ফাঁদ, সেটা আমার জানা নেই।’

দর্শনার্থীরা জানান, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। ফলে ফাঁদসহ ঘুঘুর এমন প্রদর্শনী পাখি শিকারীদের মনে প্রভাব ফেলতে পারে। এ ধরনের প্রদর্শনী পাখি শিকারে শিকারীদের উৎসাহী করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি