,

শপথ নিলেন জায়েদ খান প্যানেলের অঞ্জনা

news-image

বিনোদন প্রতিবেদক : শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের কর্মনির্বাহী সদস্য পদে জয় পাওয়া চিত্রনায়িকা অঞ্জনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ইস্যু নতুন মোড় নিল। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে অঞ্জনাকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘আজ শপথ নিলাম। সমিতির সবই তো ঠিক আছে। শুধু সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ আসবে। সাধারণ সম্পাদক পদে যেই আসুক আমাদের তো সমস্যা নেই।’ শপথের সময় আরও উপস্থিত ছিলেন- চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক ফেরদৌসসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।

শপথের পর অঞ্জনা বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিলাম। এ ছাড়া আমার প্যানেলে সবার সঙ্গে কথা বলেই শপথ নিতে এসেছি। আমার ১৭ সিনেমার নায়ক কাঞ্চন, তার কাছ থেকে শপথ নিয়েও বেশ ভালো লাগছে। যেহেতু আমি শপথ নিয়েছি, তাই এখন থেকে শিল্পী সমিতির সব কার্যক্রমে আমি যুক্ত থাকবো। সব সময় শিল্পীদের পাশে আছি।’ একই সঙ্গে তিনি তার প্যানেলের (মিশা-জায়েদ) অন্য নির্বাচিত সদস্যদেরও শপথ গ্রহণের আমন্ত্রণ জানান।

অন্যদিকে, সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত রোজিনা এরই মধ্যে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এই প‌্যা‌নে‌লের সহ-সভাপতি থে‌কে নির্বা‌চিত চিত্রনায়ক রু‌বেলও এবার অব্যাহতি নি‌তে যা‌চ্ছেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। নির্বাচনে অংশ নেয় ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা সওদাগর-জায়েদ প্যানেল। ইতিমধ্যেই সমিতির নির্বাচনে জয়ী ১১ জন সদস্য শপথ নিয়েছিলেন। তবে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউই শপথ নেননি। এই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়িকা অঞ্জনা। আর আজ বুধবার শপথ গ্রহণ করলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড