,

কানাডার উপকূলে স্পেনের মাছ ধরা নৌকা ডুবে নিহত ১০

news-image

অনলাইন ডেস্ক : কানাডার উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে এনেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বিবিসি জানিয়েছে, উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের পানিতে ডুবে যায় স্পেনের মাছ ধরার নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা ও স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। নৌকাটিতে মোট ২৪ জন আরোহী ছিলেন এবং তাদের ১৬ জন স্পেনের। বাকিরা পেরু এবং ঘানার নাগরিক বলে জানা গেছে।

এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন বলে জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য