,

মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : গ্রেপ্তার করা হয়েছে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে। অবৈধ মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা আগেই তার আত্মগোপন ঠেকাতে প্রত্যর্পণের অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুরোধের পরই রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে তিনি আত্মসমর্পণ করেন এবং তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধীরা। দেশটিতে কোকেনও উৎপাদন হয়ে থাকে এমন অভিযোগও রয়েছে। ক্ষমতায় থাকার সময় জোয়ান অরল্যান্ডো মাদক চোরাচালান মোকাবিলায় যা যা করণীয় তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি করেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সরকারকে সমর্থন করেন।

কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হন্ডুরাসের এই সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক অবনতি হয়। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হার্নান্দেজকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে যে হন্ডুরাসের এই নেতা দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছেন। যা ব্যবহার করেছেন রাজনৈতিক প্রচারণায়।’

হার্নান্দেজের সরকার ২০১৪ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটি শাসন করেন। তবে তার বিরুদ্ধে আনা দুর্নীতি এবং মাদক সংক্রান্ত অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য