,

আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা অভিনেতা-অভিনেত্রী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

আজ মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র – ২০২০ ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে সম্মাননা জানানো হচ্ছে।

এবারের পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে গাজী রাকায়েতের ‘গোর’ এবং চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।

গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েতের পরিচালিত ‘গোর’ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। আটটি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।

দেখে নেওয়া যাক ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো-

শ্রেষ্ঠ চলচ্চিত্র- ১. গোর (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর) ২. বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু); শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আড়ং; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর); শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর); শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি); শ্রেষ্ঠ খল অভিনেতা- মিশা সওদাগর (বীর); শ্রেষ্ঠ শিশু শিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি); শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাধন (আড়ং)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক-বেলাল খান (হৃদয় জুড়ে); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ গায়িকা- ১. দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ গায়িকা- ২. সোমনুর মনির কোনাল (বীর); শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি); শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- ১. পঙ্কজ পালিত (গোর); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- ২. মাহবুব নিয়াজ (গোর); শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর); শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য