,

মুনিয়া হত্যামামলা : হুইপপুত্র শারুনের সাবেক স্ত্রী সাইফাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাইফা রহমানকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে তার ধানমন্ডির বাসা থেকে নিয়ে যায় পুলিশ। সাইফা রহমান হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৬ নম্বর আসামি সাইফা রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

এর আগে গত বছরের ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই মোসারাতের বোন নুসরাত বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। এ মামলায় গত বছরের জুলাইয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ঢাকার সিএমএম আদালত ১৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। আদালতের এ আদেশে মামলা থেকে অব্যাহতি পান একমাত্র আসামি সায়েম সোবহান আনভীর। এরপর মোসারাতকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নতুন মামলা করা হয়।

মোসারাতের বোন নুসরাত জাহান গত ৬ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন। পরে আদালত মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন। একই সঙ্গে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।

এই মামলার আসামিরা হলেন- বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা, সাইফা রহমান, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, শারমিন ও ইব্রাহিম আহমেদ রিপন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য