,

জেলায় জেলায় বইমেলা করার তাগিদ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলায় জেলায় বইমেলা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমি চত্বরের এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মহকুমায় আগে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন আর সেটা দেখা যাচ্ছে না। এটি করা দরকার।

তিনি বলেন, খাদ্যনিরাপত্তা আমরা করে দিয়েছি। এখন হৃদয়ের খোরাক জোগাতে হবে। এটা সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে হবে। এজন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলায় জেলায় করা উপযুক্ত হবে। এ বিষয়ে প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদের উদ্যোগ নেওয়া দরকার।

এসময় মেলা মাসব্যাপী হতে পারে জানিয়ে সরকারপ্রধান বলেন, এবার তো আমরা মেলা দেরিতে শুরু করেছি। আমার মনে হয়, এটা পুরো মাসই চালাতে পারি। যেহেতু প্রকাশকদের কাছ থেকে দাবি এসেছে, জাতির পিতার জন্মতারিখ ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর। আমার মত, এটা আমরা মার্চ মাস পর্যন্ত চালাতে পারি। বাকিটা আপনাদের সিদ্ধান্ত।

মেলায় যাওয়ার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, আগে মেলায় যেতাম। এখন তো আর পারি না। যখনই প্রধানমন্ত্রী হয়ে গেছি। তখনই পায়ে শিকল পড়লো। নিরাপত্তার অজুহাতে আর যাওয়া হয় না। বিরোধী দলে থাকতেও যেতাম।

তিনি বলেন, করোনা গৃহবন্দি করে ফেলেছে। ডিজিটাল বাংলাদেশ করেছি বলে আজ ভার্চুয়াল হলেও সংযুক্ত হতে পেরেছি।

এসময় বাংলাভাষার অভিন্ন ফ্রন্ট চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই টিকা নেবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এতে অন্তত নিজেকে সুরক্ষিত রাখা যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য