,

গুমের ১৭ অভিযোগ খতিয়ে দেখল জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ

news-image

অনলাইন ডেস্ক : বিভিন্ন দেশের গুমের ১৭টি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেছে গুমবিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ। ওয়ার্কিং গ্রুপের ১২৬তম অধিবেশনে অভিযোগগুলো খতিয়ে দেখা হয়। এসব দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।

গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের এই অধিবেশন অনুষ্ঠিত হয়। ওয়ার্কিং গ্রুপ ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ওই ১৭টি গুমের অভিযোগকে তাদের জরুরি পদক্ষেপমূলক কার্যক্রমের আওতায় নিয়েছিল যা অধিবেশনে খতিয়ে দেখা হয়। অভিযোগগুলো আজারবাইজান, বাংলাদেশ, মিসর, কেনিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রাশিয়ান ফেডারেশন এবং সৌদি আরব সংশ্লিষ্ট।

এ ছাড়া ওয়ার্কিং গ্রুপ গুমের ৭২৭টি অভিযোগের পর্যালোচনা করেছে। এর মধ্যে জরুরি পদক্ষেপমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়নি এমন নতুন অভিযোগও রয়েছে এবং এই বিষয়ে পূর্বে হালনাগাদ করা তথ্যও রয়েছে।

এই অভিযোগের তালিকায় থাকা দেশগুলো হলো- আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, চীন, কলম্বিয়া, উত্তর কোরিয়া, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, ইন্দোনেশিয়া, ইরান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

এ ছাড়া অধিবেশনে গুমের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে দেওয়া ওয়ার্কিং গ্রুপের চিঠির জবাবগুলো নিয়েও আলোচনা হয়েছে। ওই চিঠিতে ওয়ার্কিং গ্রুপ অভিযোগগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট সরকারগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছিল। অধিবেশনে নতুন কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ আগামী ৯ থেকে ১৩ মে তাদের ১২৭তম অধিবেশনে বসবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ