,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

news-image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের রিয়াদ এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে আহত হন ওই যুবক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল তিনি মারা যান।

নিহত ওই যুবকের নাম মিজানুর রহমান (হারিছ)। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে। তিনি সরদার বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। সৌদি আরবে রিয়াদে একটি বলুদিয়া কোম্পানিতে চাকরি করতেন মিজানুর রহমান। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মিজানুর রহমানের ভাই ফরিদ জানান, সাত বছর আগে তার ভাই সৌদি আরবে যান। সেখানে তিনি রিয়াদে বসবাস করতেন। গত বৃহস্পতিবার সকালে তিনি কাজে যান। কাজ শেষে সৌদি সময় বিকেল ৪টার দিকে মালবাহী ট্রাকে করে বাসায় ফিরছিলেন মিজানুর। এ সময় রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিজানুর রহমানের বাবা সাহাব উদ্দিন বলেন, ‘৭ বছর আগে আমার ছেলেকে সৌদি আরবের রিয়াদে পাঠিয়েছি। এখন সে নাই, এ কথা ভাবতেই পারি না। দূর দেশে সে মারা গেছে, আমরা তার লাশটা কি পাবো?’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য