,

ভালোবাসা দিবসে হিরো আলমের ‘টাইটানিক’ সিনেমার গান (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পরপরই তার নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। এবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে হিরো আলম হাজির হলেন নতুন গান নিয়ে। তাও আবার হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’র ‘মাই হার্ট উইল গো অন’ গানটি।

হিরো আলমের গানের শিরোনাম ‘টাইটানিক লাভ সং’। আকাশ নিবিরের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম এবং নুসরাত। সংগীত করেছেন মোমো রহমান।

নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমা দু-চারবার দেখেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। না দেখলেও সিনেমার গল্প অন্তত সবার মুখস্ত। আর গানগুলো তো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম।’

তিনি আরও বলেন, ‘যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি, অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’

এদিকে ক’দিন আগে বর্তমান সময়ের ভাইরাল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে তাকে সাইকেল কাঁধে নিয়ে অভিনয় করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য