,

ভালোবাসা দিবসে বাংলাদেশিদের চমক দিলেন নারগিস ফাখরি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশ হয়েছে নতুন গান। ‘তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর?’ ভালোবাসার এমন কথায় সুরের ইন্দ্রজালে নির্মিত হলো গান ‘মনেরই খবর’। কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান।

তবে শ্রোতাদের জন্য এ গানে সবচেয়ে বড় চমক বলিউড নায়িকা নারগিস ফাখরি। বাংলা গানে এই প্রথম মডেল হলেন তিনি। তার সঙ্গে গানটিতে মডেল হয়েছেন সুপার মডেল আসিফ আজিম। ক্ল্যাসিকেল ঘরানার রোমান্টিক এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানের স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান
গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী লুইপা বলেন, ‘ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারব, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যে গানগুলো শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান। আমাকে গানটি কণ্ঠে তুলে দেওয়ার জন্য কৌশিক হোসেন তাপস ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে ভালোবাসায় আমরা সবাই মিলে গানটি তৈরি করেছি, সে ভালোবাসায় শ্রোতারাও মিলেমিশে একাকার হয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

‘মনেরই খবর’ গানটি প্রকাশ হয়েছে টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য