,

৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন স্নাতক ফলপ্রত্যাশীরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : ৪৪তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী ২ মার্চ পর্যন্ত এ সময় বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে কারও স্নাতক/ স্নাতকোত্তর পরীক্ষা শেষ হলে তিনিও আবেদনের সুযোগ পাবেন।

আজ রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ২ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এ বিসিএসে আবেদনকারী প্রার্থীর যোগ্যতায় সংশোধন করা হয়েছে।

এতে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৪তম বিসিএসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন, যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৪তম বিসিএসের আবেদনপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রকাশ না হয়- তাহলেও তিনি অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

ওই আবেদনকারীদের ৪৪তম বিসিএসের আবেদনপত্র গ্রহণের শেষ দিনের মধ্যে স্নাতক পর্যায়ের সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে। অর্থাৎ আগামী ২ মার্চের মধ্যে যাদের স্নাতক পরীক্ষা শেষ হবে, তারা ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন