,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় উপজেলা কৃষি কর্মকর্তার মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আঞ্চলিক সড়কে  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ শান্ত (২৫) নামে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার বিকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। সে জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানান, আশরাফ শান্ত  নাসিরনগর নিজ বাড়ি থেকে অফিসে আসার পথে চান্দুরার আলাদাউদপুর নামক স্থানে আখাউড়া থেকে চান্দুরাগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয়।পরে আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। পরে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে বিকেল ৫টায় তার মৃত্যু হয়।তিনি বিজয়নগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য