,

ডিমের ওপর ডিম

news-image

নিউজ ডেস্ক : ডিমের ওপর ডিম রাখার কথা কে কবে ভেবেছে! বিষয়টা যে সহজ নয়, সেটা যে কেউই বোঝে। কারণ ডিমের আকৃতিগত যে গঠন, তাতে একটির ওপর আরেকটি রাখা অসম্ভবই মনে হয়। কিন্তু সেটাই করে দেখিয়েছেন মোহাম্মদ মুকবেল। তাও প্রথমবার নয়, দ্বিতীয়বারের মতো। চারটি ডিম একটির ওপর আরেকটি রেখে দেখিয়েছেন মুকবেল। এই কীর্তিতে গিনেস বুকেও নাম লিখিয়েছেন তিনি।

মোহাম্মদ মুকবেল ইয়েমেনের নাগরিক। এর আগেও এমন রেকর্ড করেন তিনি। তবে সেই সময় তিনি তিনটি ডিম একটির পর একটি রাখতে সক্ষম হন। মুকবেল এবার রেকর্ডটি করেছেন তুরস্কের ইস্তাম্বুলে বসে। মুকবেল বলেন, সাজানো ডিমগুলো দেখে মনে হতে পারে কাজটি সহজ। আসলে এত সহজ নয়। বিশ্বজুড়ে অনেকেই অনুধাবন করতে পারেননি, একটির পর একটি ডিম রেখে স্থিতাবস্থা ধরে রাখা অনেক কঠিন।

তিনি আরও বলেন, এই কাজ করতে গিয়ে নিজের শরীরের ওপর বেশ ধকল যায়। কারণ ধৈর্য, গভীর মনোযোগ ও সুস্থিরতার পরিচয় দিতে হয় এই কাজ করার জন্য। কীভাবে এই অসাধ্য কাজটি সম্পন্ন করেছেন, সেই রহস্যও জানিয়েছেন মেকবুল। ভরকেন্দ্র খুঁজে পেলেই একটি ডিমের ওপর আরেকটি ডিম রাখা সম্ভব বলে জানান তিনি। তবে কাজটি ভীষণ কঠিন বলে তিনি উল্লেখ করেন। কারণ প্রতিটি ডিমের জন্যই ভরকেন্দ্র আলাদা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য