,

মেহেরপুরে জামায়াতের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

news-image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি : রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে অংশ নেওয়ায় মেহেরপুরের গাংনীতে জামায়াতের ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া চৌধুরী মসজিদ থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এসময় জিহাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- সাহারবাটি ইউনিয়নের জামায়তের সেক্রেটারি শেখ সাদী, সাহারবাটি গ্রামের রবিউল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান, মো. রিপন আলী, ভাটপাড়া গ্রামের কায়জার আলী, এরশাদ আলী, কাউছার আলী, তৈয়ব আলী, ইউসুফ আলী, মোশাররফ আলী, সেলিম রেজা, হাফিজুর রহমান, তহিদুল ইসলাম, ইরফান আলী, আব্দুর সাত্তার, তবারক ওরফে তবারিক হোসেন, মকলেচুর রহমান, শরিফুল ইসলাম, ইদ্রিস আলী, মো. নাসির, আলহাজ উদ্দিন।

আরও রয়েছেন- কুলবাড়িয়ার কামরুজ্জামান কারিকর (অন্ধ), জাহিরুল ইসলাম, সোহেল, এরশাদ আলী লাল্টু, আমিরুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, ইনারুল ইসলাম, আকরাম আলী, আরিফুল ইসলাম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর স্টোডিয়াম পাড়ার সোহেল রানা ওরফে ডলার, গভীপুর গ্রামের সাইফুল ইসলাম, পশ্চিম মালসাদহের আল আমিন ইসলাম বকুল, মুজিবনগরের বল্লবপুরের তাজউদ্দিন খান, দারিয়াপুরের জারজিস হুসাইন, মেহেরপুর নতুন পাড়ার রফিকুল ইসলাম, মেহেরপুর মন্ডল পাড়ার ইকবাল হুসাইন ও টুটুল হোসেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, জামায়াতে নেতাকর্মীরা নওয়াপাড়া চৌধুরী মসজিদে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড