,

মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক :করোনা মহামারিতে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসির ফলাফল ঘোষণা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘করোনার কারণে স্বশরীরে হাজির হতে পারলাম না। এটা দুঃখজনক।’

ফলাফল ঘোষণার আগে করোনা পরিস্থিতিতে ৪৪ দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার করায় শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বর্তমান যুগে আমাদের পরিবারগুলো ছোট, যার কারণে একাকীত্বে ভুগতে হয়েছে শিক্ষার্থীদের। অথচ তারা স্কুল-কলেজে যাবে, সুন্দর পরিবেশে পড়ালেখা করবে, তাদের জীবন সুন্দর হবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণ করেন। ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতার মূল আয়োজনটি ছিল রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য