,

হিজাব মামলার আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্ক নিয়ে যে মামলা চলছে সেখানে মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ আশ্রম। আশ্রমটি বলছে, হিজাব নিয়ে যে বিতর্ক চলছে তা অপ্রয়োজনীয়। তাছাড়া এমন ঘটনা শান্তি ও সম্প্রীতির পরিপন্থী। এনটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রামকৃষ্ণ আশ্রমের প্রধান পুরোহিত স্বামী ভাবেশানন্দ এক বিবৃতিতে জনান, ওই আইনজীবীর নাম দেবদত্ত কামাত। শিক্ষার্থীদের হিজাব পরার অধিকারের কথা তুলে ধরতে কোরআন থেকে আয়াত উদ্ধৃতি করায় ডানপন্থীদের আক্রমণের শিকার হন তিনি। কিন্তু এর মাধ্যমে ওই আইনজীবী হিন্দু ধর্মের কোনো ক্ষতি করেননি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

স্বামী ভাবেশানন্দ বলেন, স্কুল-কলেজে মুসলিম মেয়েদের পোশাক নিয়ে একটি অপ্রয়োজনীয় আলোচনা চলছে। এ ধরনের বিতর্ক তৈরি হওয়ায় আমি বেদনা অনুভব করছি। এটি নিশ্চিতভাবেই ভালো কিছু বয়ে আনবে না। কারণ এগুলো শান্তি-সম্প্রীতির পরিপন্থী।

স্বামী ভবেশানন্দ আরও বলেন, কেউ কেউ তাকে হিন্দুধর্মের বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ ধারণা একেবারেই অবাঞ্ছিত ও ভিত্তিহীন। আদালতে একজন আইনজীবী তার মক্কেলের ন্যায়বিচার পেতে কাজ করেন। এটা পেশাদার কাজ ও দায়িত্ব। এটাকে হিন্দুধর্মের বিরোধী অবস্থান হিসেবে চিহ্নিত করা যাবে না।

আইনজীবী দেবদত্ত কামাত ওই দিন আদালতকে বলেন, হিজাব মুসলিমদের সংস্কৃতির অংশ যাকে প্রভাবিত করা যায় না। আমাদের মৌলিক অধিকার এখন কলেজ উন্নয়ন কমিটির কাছে জিম্মি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য