,

আমিরাতে একদিনে ১৪৭৪ জনের করোনা শনাক্ত

news-image

আরব আমিরাত প্রতিনিধি : শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সময় ৪ লাখ ৯৫ হাজার ৬২৮ জনের করোনা পরীক্ষা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৫ হাজার ৫শ ৭৬জন, মারা গেছেন ২ হাজার ২শ ৮৩জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৬ হাজার ৪০জন।

করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।

আবুধাবিতে সরকারি কর্মচারীদের অবশ্যই টিকা দিতে হবে এবং গত ১০ জানুয়ারি থেকে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য করোনাভাইরাস বুস্টার টিকা লাগছে।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। মাঝে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু নতুন করে আবারো করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য স্টেট থেকে প্রবেশ করতে হলে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে। আর যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় পূর্ববর্তী ৯৬ ঘণ্টার মধ্যে করা করোনার টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে।

এছাড়া অন্য দেশ থেকে ভ্রমণকারীদের পিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে, যা প্রস্থানের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে করা। এছাড়া আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে একটি পিসিআর টেস্ট করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য