,

পাঁচ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভায়ুচালি যুক্ত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

এরপর প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের সার্বিক বিষয় গণমাধ্যমে তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পর সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হয়।

২০২১ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২০ সালে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পেয়েছিল। এই হিসেবে জিপিএ-৫ বাড়লো ২৭ হাজার ৩৬২।

সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি। পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য