,

পাসে-জিপিএ ফাইভে এবারও এগিয়ে মেয়েরা

news-image

নিজস্ব প্রতিবেদক : গত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় পাস ও জিপিএ ফাইভ পাওয়ার দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৯৬.৪৯ শতাংশ এবং ছেলেদের ৯৪.১৪ শতাংশ।

সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে অংশ গ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

মোট ছেলে পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৩২ হাজার ২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ৭ লাখ ১৫ হাজার ৫১৬জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭১ হাজার ২১৫ জন। এর মধ্যে অংশ গ্রহণ করে ৬ লাখ ৫৬ হাজার ১৬৫জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন।

এবার এইচএসসি জিপিএ ফাইভ পাওয়াদের মধ্যেও এগিয়ে মেয়েরা। জিপিএ ফাইভ পেয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ২ হাজার ৪০৬ জন। ছাত্র ৮৬ হাজার ৭৬৩ জন। জিপিএ ফাইভ পাওয়ায় মেয়েদের হার ১৫.৬১ শতাংশ, ছেলেদের হার ১৩.৭৯ শতাংশ।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে অংশ গ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি