,

শাবিপ্রবির আন্দোলন প্রত্যাহার

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আপাতত প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান তারা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসের ওপর পূর্ণ আস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই আন্দোলন আপাতত প্রত্যাহার করা হয়েছে।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর সাথে শুক্রবারের বৈঠক সন্তোষজনক হওয়ায় ও বেশকিছু দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে যে দাবি তুলেছেন তা আচার্য মূল্যায়ন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এর আগে ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। এরপর ১৬ জানুয়ারি উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশের অভিযানে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য। ওইদিন রাতেই উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন শুরু হয়।

১৭ জানুয়ারি বিকেল থেকে উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করে ২৪ শিক্ষার্থী। পরে ২৬ জানুয়ারি ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক ক্যাম্পাসে এসে অনশন ভাঙান। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানান শাবিপ্রবির সাবেক এই শিক্ষক দম্পতি।

এর আগে শুক্রবার গতকাল শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে দীর্ঘ বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর আজ শনিবার দুপুরে সার্বিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য