,

শ্রীপুরের সড়কে ঝরল নানি-নাতির প্রাণ

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে মাওনা বরমী আঞ্চলিক সড়কে টেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুর্বদিপেশ্বর গ্রামের আবুল কালামের স্ত্রী বেগম (৫০) ও মো. সাদেকের ছেলে নাইম (সাড়ে ৩)। সম্পর্কে তারা নানি-নাতি হন।

নিহত নাইমের মা ময়না বেগম জানান, তার ছেলে নাইম নানির সাথে হোসেনপুরের গ্রামের বাড়িতে থাকতো। ময়না বেগম ও তার স্বামী সাদেক এমসি বাজার এলাকার বেপারী পাড়ার আতিকুল বেপারীর বাড়িতে ভাড়ায় থাকে। তারা স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানায় চাকরি করেন। আজ শনিবার সকালে তারা বরমী থেকে অটোরিক্সা যোগে এমসি বাজারের ভাড়া বাসায় আসছিলেন। পথেই সড়ক দুর্ঘটনায় ছেলে ও তার মায়ের মৃত্যু হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম আক্তার জানান, রফিক নামে এক সিএনজি চালক তাদের হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই নারী ও শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য