,

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ১৬ শিশুকে হত্যার হুমকি অভিনেত্রীর! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি প্রকাশ পেয়েছে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ‘আ থার্সডে’ সিনেমার ট্রেইলার। গতকাল শুক্রবার ইউটিউবে এই ট্রেইলার প্রকাশ পাওয়ার পর থেকে ঝড় উঠেছে সিনেমা প্রেমীদের মাঝে। দুই মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওতে একদিনে ১ কোটি ৭০ লাখ ভিউ হয়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ইয়ামি। এর জন্য কোলাবার লিটল ডটস প্লে স্কুলের ১৬ শিশুকে অপহরণ করে নেন তিনি। আর দাবি পূরণ না হলে এক এক করে শিশুদের হত্যা করারও হুমকি দেন। এতেই শোরগোল পড়ে যায়।

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ‘আ থার্সডে’। সিনেমাতে এসিপি ক্যাথরিন আলবাজের চরিত্রে অভিনয় করেছেন নেহা ধুপিয়া। পুলিশ অফিসার জাভেদ খানের ভূমিকায় অতুল কুলকর্ণি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডিম্পল কাপাডিয়াও। এই ছবিটির পরিচালনা করছেন পরিচালক বেহজাদ খামবাটা।

গত বছরই পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। স্ত্রীর নতুন ছবির ঝলক দেখে চমকে যান ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক। টুইটারে ঠাট্টার ছলে তিনি লিখেছেন, ‘আচমকা তোমার সঙ্গে এক ঘরে থাকতে ভয় পাচ্ছি।’

স্বামীর ঠাট্টার উত্তরে হাসির প্রতিক্রিয়া দিয়ে ইয়ামি আবার লেখেন, ‘ভয় পাওয়ার কিছু নেই… বাড়িতে দেখা হচ্ছে খুব শিগগিরই।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড