,

ময়মনসিংহে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় ওই শিক্ষার্থীর বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর পূর্বে ওই যুবকের লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থী উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ কালন মাস্টারের বড় ছেলে। তিনি রাজধানীর ইর্স্টান ইউনিভার্সিটির আইন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস নেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চিরকুটে নিহত যুবক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানায় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য