,

সার্চ কমিটির কাছে ১০ জনের তালিকা জমা দিয়েছে আ.লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে নিয়োগ দিতে অনুসন্ধান কমিটির কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।

তিনি বলেন, সিলগালা খামে করে তালিকা তারা জমা দিয়েছেন। দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। তবে তালিকায় কাদের নাম আছে, তা তারা জানেন না বলে জানিয়েছেন সেলিম মাহমুদ।

এর আগে দলের পক্ষ থেকে তালিকা চূড়ান্ত করতে গত ৮ ফেব্রুয়ারি দলের সভাপতিমণ্ডলীর সভা করে আওয়ামী লীগ। ওই সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা তাদের পছন্দের ব্যক্তিদের তালিকা দলীয় সভাপতির কাছে জমা দেন। সেগুলো সমন্বয় করে দলের তালিকা চূড়ান্ত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য