,

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেনের

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মস্কোর সঙ্গে সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক করে বাইডেন বলেন, ‘বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীকে আমাদের সামলাতে হচ্ছে। পরিস্থিতি খুবই অন্যরকম। যেকোনো সময় পরিস্থিতি বিপজ্জনক মোড় নিতে পারে।’

এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গতকাল প্রায় ৯ ঘণ্টা ধরে বৈঠক চললেও কোনো ফলাফল পাওয়া যায়নি। দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছায়নি। যৌথ কোনো চুক্তিও সই হয়নি। তবে বার্লিনে ওই আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ বলেছেন, উভয় পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা নিরসনে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করেন। সম্প্রতি কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক এক ব্রিফিংয়ে বলেন, দুই পক্ষ শিগগিরই আবার বৈঠকে বসবে। দুই পক্ষই আশা করছে ইউক্রেনের পূর্বাঞ্চলের তল্লাশি চৌকিগুলো খুলে দেওয়া হবে এবং বন্দি বিনিময় শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। এর পর থেকে উত্তর ইউক্রেনে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। এ লড়াইয়ে অন্তত ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য