,

সরস্বতী পুজোয় প্রকাশ্যে দেবের ‘প্রজাপতি’র পোস্ট

news-image

বিনোদন ডেস্ক : আগেই জানিয়েছিলেন তার আগামী ছবি ‘প্রজাপতি’র নাম। সরস্বতী পুজোর সকালে প্রকাশ্যে আনলেন ছবির পোস্টার। করোনা আবহেই বক্সঅফিসে সফল প্রযোজক অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন জুটির প্রথম ছবি টনিক। সমালোচক থেকে দর্শকের সকলেই একবাক্যে স্বীকার করেছেন ‘টনিক’ এবছরের অন্যতম সেরা পারিবারিক ছবি। তারপরেই এই জুটির দ্বিতীয় ছবি ‘প্রজাপতি’।

এদিন টুইট করে প্রযোজক-অভিনেতা দেব লেখেন, ”বাঙালির Valentines Day – তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের “প্রজাপতি” ।” আগেই জানিয়েছিলেন ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘প্রজাপতি’ অর্থাৎ এই বছর প্রজাপতির সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন দেব। দেব জানিয়েছেন এটি তার অন্যতম স্বপ্নের প্রজেক্ট।

সরস্বতী পুজোর দিনে এমন উপহার পেয়ে স্বভাবতই খুশি নায়কের অনুরাগীরা। শুধু ছবির পোস্টারই নয়, খুব তাড়াতাড়ি মুক্তির অপেক্ষায় দেবের পরবর্তী ছবি কিশমিশ। এদিন রুক্মিণী ও তার একটি ছবি পোস্ট করে সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন দেব। হলুদ রঙের পাঞ্জাবি ও হলুদ রঙের শাড়িতে বাসন্তী বন্দনায় সামিল দেব-রুক্মিণী।

প্রসঙ্গত, ‘প্রজাপতি’র প্রযোজনাও করবেন অতনু রায়চৌধুরী। আপাতত রেইকি চলছে উত্তরবঙ্গে। অভিনেতার শেয়ার করা ছবি তো অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। একফ্রেমে ধরা দিলেন সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতা তিনজনই। সূত্র: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য