,

ইভ্যালির রেঞ্জ রোভার বিক্রি হলো ১ কোটি ৮১ লাখ টাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক “: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল রেঞ্জ রোভার বিক্রি হলো এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায়। গাড়িটি নিয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির জন্য খোলা নিলামের আয়োজন করা হয়।

নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়েছে। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়ি রেঞ্জ রোভারটি। গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা। ন্যূনতম নিলাম মূল্যের প্রায় ২০ লাখ বেশি দামে গাড়িটি বিক্রি হলো।

নিলামে দেখা যায়, প্রথম নিলামে তোলা হয় ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮ (রেঞ্জ রোভার) গাড়িটি। প্রতি ডাকে প্রথমে ঊর্ধ্ব মূল্য ধরা হয় ২০ হাজার টাকা। পরে তা কর হয় এক লাখ টাকা। উন্মুক্ত ডাকে গাড়িটির সর্বোচ্চ দরদাতা হন প্রকৌশলী হাবিবুর রহমান (আইডি-০৩৮)। তিনি গাড়িটি এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ডাকে কিনে নেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন ৪৯ নম্বর আইডির শেখ শফিউল আলম। তিনি গাড়িটির জন্য এক কোটি ৮১ লাখ টাকা দর হেঁকেছিলেন।

নিলামে তোলা অপর ছয় গাড়ির ধরন ও বিবরণ

*ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭। রেজি. সন জানুয়ারি ২০২১। টয়োটা প্রিউস। ব্র্যান্ড-টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১৩ লাখ ৫০ হাজার।

*ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২। রেজি. সন জুলাই ২০২০। টয়োটা চিএইচআর হাইব্রিড। ব্র্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৭। ন্যূনতম নিলাম মূল্য ১৮ লাখ টাকা।

*ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০। রেজি. সন জানুয়ারি ২০২১। টয়োটা এক্সিও। ব্র্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

*ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১। রেজি. সন জানুয়ারি ২০২১। হোন্ডা ভেসেল। ব্র্যান্ড হোন্ডা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

*ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫। রেজি. সন জানুয়ারি ২০২১। হোন্ডা ভেসেল। ব্র্যান্ড হোন্ডা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা।

*ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২। রেজি. সন জুন ২০২০। মাইক্রোবাস। ব্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১২ লাখ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য