,

উন্মুক্ত বক্ষভাঁজ, ফের কটাক্ষের শিকার স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : ছেঁড়া জিন্সের শার্ট। মাঝে একটি বোতাম আটকানো। উন্মুক্ত শার্টের ভেতর দিয়ে প্রকাশ্যে কালো অন্তর্বাস। ততধিক স্পষ্ট বক্ষ বিভাজিকা। মাথার উপর দিয়ে ছড়িয়ে স্পট লাইটের আলো। বহু দিন পরে সোশ্যাল মিডিয়ায় এ ভাবেই সাহসী হয়ে ধরা দিলেন অভিএন্ত্রী স্বস্তিকা দত্ত!

তার খোলামেলা সৌন্দর্য মাত্র কয়েক ঘণ্টায় ফেসবুকের পারদ চড়িয়ে দিয়েছে হুড়মুড়িয়ে। যারা ছবির সৌন্দর্য বোঝেন, তারা প্রশংসা করেছেন অভিনেত্রীর। রক্ষণশীলদের চোখে যথারীতি বিঁধেছে এই ছবি এবং নায়িকা কটাক্ষের শিকার।

‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ‘রাধিকা’ আপাতত ছোট পর্দা থেকে দূরে। একাধিক সিরিজে নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তালিকায় ‘আনন্দ আশ্রম’, ‘নগর বাউল’, ‘উত্তরণ’। যেহেতু তিনি নিয়মিত দেখা দিচ্ছেন না, তাই কিছু জনের ধারণা, ‘কাজ নেই। প্রচারও নেই তার। সে কারণেই খোলামেলা হয়ে হাজির হচ্ছেন সস্তার প্রচার কুড়োতে!’ কেউ কেউ স্পষ্ট ভাষায় তাকে জানিয়েছেন, এমনিই তো যথেষ্ট সুন্দর। এই সব ছবি না দিলেও হয়। কারও দাবি- ‘ভদ্র পোশাক নেই? কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় স্বস্তিকা খুইয়েছেন!’

এত দিন নীরবে সব হজম করতেন তিনি। ইদানীং স্বস্তিকা বেশ বুঝেছেন, কিছু সময়ে মুখ না খুললে অকারণ কটাক্ষের বন্যায় তাকেই ডুবতে হবে। তাই বেশ কিছু কটাক্ষকারীকে তিনি জবাবও দিয়েছেন। লিখেছেন, ‘কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা ভাল বুঝি বলেই নিয়মিত কাজ করে চলেছি।’ তার পরেও কিন্তু রেহাই পাননি। কেউ লিখেছেন, অভিনেত্রী নাকি ‘বাংলার সেরা মুখ’-এর সম্মান পেয়েছেন! তবু বক্ষভাঁজ দেখিয়ে সৌন্দর্য প্রমাণ করতে হচ্ছে।’

স্বস্তিকার দাবি, এই ধরনের সমালোচনা তিনি আর পাত্তা দেন না। বুঝে গিয়েছেন, ভাল-র পাশাপাশি মন্দ কথাও থাকবে। তাঁকে এড়িয়ে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড