,

ইভ্যালির বিলাসবহুল ৭ গাড়ির নিলাম চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিলাসবহুল রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করেছে বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়।

এর আগে গতকাল বুধবার ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানানো হয়।

নিলামে তোলা সাতটি গাড়ির মধ্যে রয়েছে:

ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮, রেজি: সন-জুন ২০, রেঞ্জ রোভার, ব্র্যান্ড-ল্যান্ড। ২০২০ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে এক কোটি ৬০ লাখ টাকায়।

ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি: সন-জানু ২১, টয়োটা প্রিউস, ব্র্যান্ড-টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৩ লাখ ৫০ হাজার টাকায়।

ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি: সন-জুলাই ২০, টয়োটা চিএইচআর হাইব্রিড, ব্র্যান্ড- টয়োটা। ২০১৭ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৮ লাখ টাকায়।

এছাড়া অন্যান্য গাড়িগুলোর মধ্যে রয়েছে- দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য