,

ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে ধর্ষণের অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যগামী একটি বিমানে নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এক বিবৃতিতে লন্ডন পুলিশ বলেছে, গত ৩১ জানুয়ারি সকালে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়। এরপর কর্তব্যরত পুলিশ সদস্যরা বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ আরও বলেছে, অভিযোগকারী নারীকে (৪০) বিশেষজ্ঞ কর্মকর্তারা সহযোগিতা করছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি অবগত হওয়ার পর বিমানের ক্রুরা ওই নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন। এ ছাড়া সঙ্গে সঙ্গে অভিযোগের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

তিনি আরও বলেছেন, মামলা তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য