,

লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান মনোনয়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর নির্দেশে ৯ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান মনোনয়ন করা হয়।

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীম সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে।

বার্ষিক আয় দেড় লাখ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসটির উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তখন এ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য