,

আদালতের রায়ের পর যা বললেন নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেতা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেখে হাইকোর্টের দেওয়া আদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়। আজ বুধবার চেম্বার আদালতের এই আদেশের পরপরই বিএফডিসি প্রাঙ্গণে হাজির হন নিপুণ।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি জয়ী কি না, এ বিষয়টা একটু বেশি সেনসিটিভ। কারণ, আদালতের বিষয়। আমি শুধু এতটুকুই বলব, হ্যাঁ, আপনারা বলতে পারেন আমি জয়ী। আর ১৩ তারিখ যেটা হবে, সেটা হলো, যে রিট করেছে, সে-ই রিটটা পুরো বেঞ্চ শুনবে। আমার আপিল দুইটা ছিল। আর বাকি সব আইনের কথা, এগুলো বোঝাটা কঠিন বিষয়।’

কবে চেয়ারে বসছেন, এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই। কিন্তু আমি ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই। শুধু একটা কথাই বলব- আপিল বোর্ড থেকে আমি ন্যায়বিচার পেয়েছি, আদালত থেকেও ন্যায়বিচার পেয়েছি।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ।

এর ফলে তিনি পদ হারিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

এরই মধ্যে শপথগ্রহণ করেছে নিপুণ-সহ নতুন কমিটি। শপথ অনুষ্ঠানে মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী কেউ না এলেও উপস্থিত ছিলেন মিশা সওদাগর। তিনি নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি