,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ছিটকে পড়লেন কিশোরী,চাকায় পিষ্ট হয়ে নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার সুহিলপুর  নামক স্হানে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাকায় পিষ্ট রুনা আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছেন।বুধবার দুপুরে দুর্ঘটনায় নিহত কিশোরী  নরসিংদী জেলার মনোহরদী এলাকার শামসুজ্জামানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, কসবা এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। মনোহরদী থেকে গন্তব্য যাওয়ার সময় পথিমধ্যে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় রুনা। এসময় পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে রুনার দুই পাসহ শরীরের কিছু অংশ থেঁতলে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যায় রুনা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ সদর হাসপাতালে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য