,

আবার বিয়ের পিঁড়িতে সা‌রিকা

news-image

বিনোদন প্রতিবেদক : এক সময়ের জনপ্রিয় সারিকা সাবরিন। শোনা যাচ্ছিল, শিগগির দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। অবশেষে বিয়েটা সেরে ফেললেন এই অভিনেত্রী। চলতি মাসের ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রাহির সঙ্গে বিয়ে হয় সারিকার। রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মিউজিশিয়ান। সারিকা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সারিকা বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে আমাদের ২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে৷ আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।’

এর আগে ৭ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সে সংসারে তার একটি মেয়ে রয়েছে, নাম সেহরিশ আনায়া। দুজনের বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার পরের গল্প কারো অজানা নয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য